বাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

মহান ব্যক্তিদের মহা বাণী

মহান ব্যক্তিদের মহা বাণী

মহা মানবের মধ্যে আল্লাহর প্রথম বাণী পড়।
-আল কোরআন

প্রচুর ধন সম্পত্তির ভিতরে সুখ নেই, মনের সুখ প্রকৃত সুখ।
-আল হাদিস

পূণ্য অর্জন অপেক্ষা, পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
-আল-হাদিস।

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।
-হজরত আলী (রাঃ)

ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের মর্ম তারা জানে না।
-ডঃ মুহাম্মদ শহীদল্লাহ

প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত, যেন আজ জীবনের শেষ দিন।
-সেনেকা

যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।
-সাইরাস

নিয়তি তোমাকে যা দান করে' তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী।
-পোপ

তিনিই প্রকৃত সুখি, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না।
-ভার্জিল

জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মুল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজো।
-রাসকিন

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন।
-কালাইল

নদীতে স্রোত আছে, তাই নদী বেগ বান।
জীবনে দন্দ্ব আছে তাই জীবন বৈচিত্রময়।
-টমাস মুর

প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।
-নীহা রঞ্জন

সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।
-ইমার সন

মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্থি সে প্রকাশ্যেই পায়।
-বেল জনসন

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।
-হোয়াটলি

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত।
যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।
-উইলিয়াম সেক্সপিয়ার

পরবর্তী দিন কখনও সুখের নয়, বিগত দিনের চেয়ে।
-মিলটন

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য।
-এডওয়ার্ড ইয়ং

পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। তাই পতনের ও দরকার আছে।
-জনলিলি

বিখ্যাত ব্যাক্তিদের অনুপ্রেরণামূলক উক্তি/বাণী

সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। সুখ হল আপনি যা চান তা পাওয়া।
ডেল কার্নেগি

নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে।
সেথ গডিন

সাফল্যের জন্য প্রতিবন্ধকতা জরুরি কারণ অন্যান্য সব গুরুত্বপূর্ণ পেশার মত বিপণনেও সাফল্য আসে অনেক সংগ্রাম আর পরাজয় পেরিয়ে আসার পর।
অগ ম্যান্ডিনো

আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়। যদি হাতে কোন কাজ না থাকে, তাহলে আপনি এখনও আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি।
টনি রবিনস

যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মত।
বুক অফ প্রোভার্বস

একজন গড়পড়তার মানুষ কথা বলে। একজন ভাল মানুষ ব্যাখ্যা করে। একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে।
হার্ভি ম্যাকে

আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মত লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে।
নেপোলিয়ন হিল

সাফল্যের মূল চাবিকাঠি হল আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা।
ব্রায়ান ট্র্যাসি

ঝামেলার ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাধীনতা, অগ্রাধিকার, বিকল্প এগুলোকে প্রতিনিয়তই কাজে লাগাতে হবে।
জ্যাক ভ্যান্স

নিজের শরীরের যত্ন নিন। কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা।
জিম রন

আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন।
জিগ জিগলার

যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব।
টম হপকিন্স